ঢাকা   ১০:২৪:৩১ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে

গাজীপুরে পুবাইলে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৪২১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম ওরফে রবু (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১ টায় পুবাইলের সাতপোয়া এলাকায় এ ঘটনা ঘটে।
র‌্যাবের দাবি, নিহত রবিউল এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক হত্যা ও মাদক মামলা রয়েছে। নিহত রবিউল গাজীপুরের টঙ্গীর মানিক মিয়ার ছেলে।
র‌্যাব-১ এর সহকারি পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, পুবাইল এলাকায় মাদকদ্রব্য বেচা-কেনার পরিকল্পনা চলছে এমন গোপন সংবাদের ভিতিত্বে জানতে পেরে ওই এলাকায় অভিযানে যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম ও তার দলের লোকজন গুলি ছোঁড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে তারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রবিউল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পরে ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, গুলি ও বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি