1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজনকে গণসংবর্ধনা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

মাগুরায় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজনকে গণসংবর্ধনা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৩৩২ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়ারা সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ গণসংবর্ধনা প্রদান করা হয়।

যুবলীগ নেতা আবুল হোসেন তৈয়ব ও আকিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে কাদিরপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর মোল্লা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মাগুরা মহিলা আওয়ামী লীগের সদস্য ইসমাত আরা হ্যাপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের পিতা প্রাক্তন ফুটবলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক খন্দকার মাশরুর রেজা কুটিল, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আশিকুর রহমান ডাবলু,কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাবেক আহমেদ,নাকোল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলামসহ আরো অনেকে।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net