1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গণস্বাস্থ্যের করোনা কিট পরীক্ষার জন্য ‘নেবে’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন

গণস্বাস্থ্যের করোনা কিট পরীক্ষার জন্য ‘নেবে’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৩৮৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্রের করোনাভাইরাস শনাক্তের কিট পরীক্ষা করে দেখবে বলে জানিয়েছেন কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার গণমাধ্যমকে তিনি এ কথা জানান। তিনি করোনাভাইরাস শনাক্তের কিট নিয়ে সরকারকেও পরীক্ষার অনুরোধ জানিয়েছেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমেরিকা থেকে আমাকে ফোন করেছে।

তারা এই কিট নিয়ে পরীক্ষা করবেন। ইরান, ভারত আমাদের কিট নিতে চায়। অথচ নিজ দেশের স্বাস্থ্য অধিদপ্তর গুরুত্ব দিচ্ছে না। এটাই দুঃখের বিষয়। এ সময় তিনি বলেন, আমরা অপেক্ষায় থাকব।
এদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিট নেবে। তারা এটি পরীক্ষা করে দেখবে এবং রেজাল্ট জানাবে।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশে সরকারের সঙ্গে কাজ করে। যেহেতু সরকার নেয়নি সেহেতু তারাও হস্তান্তর অনুষ্ঠানে আসেনি।

তবে তাদের কাছে কিটের নমুনা পাঠানো হবে পরীক্ষার জন্য।
গত শনিবার সরকারকে কিট হস্তান্তরের জন্য আনুষ্ঠানিক অনুষ্ঠান করে। ওই দিন সরকারের কেউ কিট গ্রহণের জন্য আসেনি। পরে রবিবার গণস্বাস্থ্যের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা শনাক্তের কিট নিয়ে গেলেও কেউ কিট গ্রহণ করেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net