1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সাজা ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামী আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

চৌদ্দগ্রামে সাজা ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩৪৩ বার

মুহা. ফখরুদ্দীন ইমন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: আলোচিত যুবলীগ নেতা জামাল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী উপজেলার আলকরা ইউনিয়নের শিলরী গ্রামের মৃত তাজু মিয়ার ছেলে মাহফুজুর রহমান খন্দকার, ওয়ারেন্টভুক্ত আসামী বাতিসা ইউনিয়নের নানকরা গ্রামের আইয়ুব আলীর ছেলে খালেক বিন আইয়ুব প্রকাশ তামিম, শুভপুর ইউনিয়নের ফকিরহাট গ্রামের মফিজুল ইসলামের ছেলে মামুন, শুভপুর গ্রামের শাহআলমের ছেলে মো: সোহাগ ও ইয়াছিনের ছেলে মো: বাবুল প্রকাশ সিএনজি বাবুল, পৌরসভাধিন নাটাপাড়ার আনা মিয়ার ছেলে মো: খোরশেদ আলম। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। বুধবার (১২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, সাজা ও গ্রেফতারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সুজন কুমার চক্রবর্তী, আব্দুল কুদ্দুস, সহকারী উপ-পরিদর্শক হারুনুর রশিদ ও কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে চৌদ্দগ্রামের আলোচিত যুবলীগ নেতা জামাল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাহফুজুর রহমান খন্দকার সহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আরো ৫ আসামীকে আটক করে। পরে বুধবার দুপুরে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘বিশেষ অভিযান চালিয়ে হত্যা ও মাদক মামলা সহ বিভিন্ন মামলায় সাজা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ আসামীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net