1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও- ঈদগড় সড়কে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ : নিহত ১ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’

ঈদগাঁও- ঈদগড় সড়কে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ : নিহত ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৩৭১ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও

কক্সবাজারের ঈদগড়-ঈদগাঁও সড়কে সিএনজি -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোক্তার আহমদ নামের ১ সিএনজি যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে ওই সড়কের ঈদগড় ইউনিয়নের ধুমছাকাটা নামক এলাকায় একটি যাত্রীবাহী সিএনজি ও অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উভয় যানবাহনের চালক ও যাত্রীরা গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী ঈদগাঁও এবং কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে নেয়ার পথে সিএনজি যাত্রী মোক্তার আহমদ মৃত্যু বরণ করেন। তিনি পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার  বাইশারী ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

মোকতার আহমদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাইশারী ইউনিয়নের ইউপি সদস্য আবু তাহের।

রামু থানার ওসি তদন্ত ঈমন চৌধুরী জানান, হতাহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত ও অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net