ঢাকা   ০২:৩৪:৩৪ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

মাগুরায় এবার চালু হলো ১০ টাকার সদাই দোকান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৩৪৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ : মাগুরায় প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরবন্দি পিছিয়ে পড়া অসহায় শ্রমজীবী ও স্বল্পআয়ের মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ত্রিমাত্রিক ফাউন্ডেশন নামে একটি সংগঠন। মাগুরা থেকে ২০০৩ সালের এসএসসি পাস করা যুবকেরা এ সংগঠন পরিচালনা করছে। তারা এবার মাগুরায় ১০ টাকার সদাই নামে একটি দোকান চালু করেছে। প্রথম পর্যায়ে তারা মাগুরা পৌরসভার বিভিন্ন এলাকার জন্য চালু করেছে এ দোকান। যেখানে পৌরসভার ৯টি ওয়ার্ডে মাত্র ১০ টাকায় দেয়া হবে ২ থেকে ৫ কেজি চাল, ১ কেজি আটা, ২৫০ গ্রাম খেজুর ও ২৫০ গ্রাম চিনি। এ পর্যন্ত তারা ৭,৮ও ৯ নং ওয়ার্ডে প্রায় ২শ পঞ্চাশ পরিবারের কাছে ১০ টাকার সদায় পৌছে দিয়েছে । আজ মঙ্গলবার সকাল থেকে পৌরসভার ৬নং ওয়ার্ডে বসবে তাদের ১০ টাকার সদাই দোকান।
এ কাজে সমন্বয়ক মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা জানান, তাদের উদ্যোগে গড়া ত্রিমাত্রিক ফাউন্ডেশনের মাধ্যমে পুরো রমজান ও করোনা পরিস্থিতি জুড়ে চলবে এ কার্যক্রম। তিনি বলেন, আমরা কারো কাছে গিয়ে সাহায্য চাচ্ছি না। যদি কেউ স্বেচ্ছায় সহযোগী হতে চায়, আমরা তাদের সহযোগিতা গ্রহণ করছি। সমাজের মানবিক ব্যক্তিদের সহযোগিতায় করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে আমাদের এ কার্যক্রম।
ইতোমধ্যে মাগুরায় ১০ টাকার সদাই দোকান মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছে। বর্তমানে অনেক নিন্মআয়ের ও মধ্যবিত্ত মানুষ কর্মহীন হয়ে পড়েছে । এ অবস্থায় সামাজিক দুরত্ব বজামেনে তারা ১০ টাকার বিনিময়ে এ সকল নিত্য প্রয়োজনিয় পন্য কিনতে পেরে অনেক খুশি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি