1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রশংসায় ভাস‌ছেন ঠাকুরগাঁও ইউএনও আব্দুল্লাহ আল মামুন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রশংসায় ভাস‌ছেন ঠাকুরগাঁও ইউএনও আব্দুল্লাহ আল মামুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৩২৩ বার

সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁও ॥ কিছু মানুষের নেই মৃত্যুর ভয়, আর কারো কারো নেই ব্যাক্তিগত ক্ষতির শঙ্কা। কিন্তু এ দুটোকেই জয় করে করোনাভাইরাসের সংক্রমণ প্রার্দুভাব প্রতিরোধে জনগণের মাঝে জনসচেতনতা বৃদ্ধি ও অনাহারী মানুষের মুখে খাবার তুলে দেয়ার কাজ করছেন ইউএনও আব্দুল্লাহ আল মামুন । কাকডাকা ভোর থেকে ত্রান পৌঁছে দিচ্ছেন পাড়া মহল্লা,আর এ গ্রামে, ও গ্রামে ।

বৈশ্বিক মহামারি করোনা মোকাবেলা ও মানুষের জীবন বাঁচাতে বিরামহীনভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে চলছেন প্রজাতন্ত্রের এই কর্মকর্তা।কর্মহীন অসহায় নিরন্ন মানুষের পাশে দাঁড়ানো এই ব্যক্তিটি আর কেউ নয়, তিনি হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন ।

ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন, এটা একটি যুদ্ধ।আত্মপ্রত্যয় আর চ্যালেঞ্জ নিয়ে সকলকে এ যুদ্ধের মোকাবেলা করতে হবে। এ যুদ্ধে করোনার পরাজয় হবে। বেঁচে থাকবে মানবতা ।
তৃতীয় লিঙ্গের সদস্য রুবেল বলেন এই স্যারের মত মানুষ হয়না । তিনি আমাদের ঘর তৈরিসহ স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেন । সাঁওতাল সমাজের নেতা বিষু মার্ডী বলেন ইউএনও স্যার গরু খামার করে আমাদের রোজগারে পথ তৈরি করে দিয়েছেন। মোহাম্মদ পুর ইউপি চেয়ারম্যান মো. সোহাগ বলেন ইউএনও স্যার মানবিক সাহায্য সহ সামাজিক অপরাধ দমন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুলশ্রোত ধারা এগিয়ে নিতে কাজ করছেন ।

জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম বলেন, আব্দুল্লাহ আল মামুন একজন করিৎকর্মা ইউএনও ।
৩০ তম বিসিএসের প্রশাসনিক এই কর্মকর্তা ২০১৮ সালের ৮আগস্ট ঠাকুরগাঁও সদর উপজেলায় যোগদান করেন তিনি ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net