1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিভেদের রাজনীতি করোনাকে আরও ভয়ঙ্কর করবে: কাদের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

বিভেদের রাজনীতি করোনাকে আরও ভয়ঙ্কর করবে: কাদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৫০৬ বার

জাফরুল আলম : দেশজুড়ে চলমান সংকটকালে বিভেদের রাজনীতি করোনা ভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ংকর করে তুলবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমাদের ঐক্যবদ্ধ লড়াই করোনা ভাইরাসকে পরাজিত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার। করোনা সংকট রাজনৈতিক ইস্যু নয়। এ কথা আমাদের সকলকে মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে মনিটর করছেন। নির্দেশনা দিচ্ছেন। তদারকি করছেন। এই সময় আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। কাদের বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা প্রয়োজন। এ লড়াই আমাদের সকলের বাঁচা-মরার লড়াই। জনগণকে আমি ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি। সামাজিক দূরত্ব মেনে চলতে অনুরোধ করছি। আমাদের আরও কিছু দিন ধৈর্য ধরতে হবে। সংকটে স্বাস্থ্যবিধি মেনে ধৈর্য ধারণের কোনও বিকল্প নেই।

সেতুমন্ত্রী অারও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এক কঠিন লড়াইয়ে অবতীর্ণ হয়েছি। এ লড়াইয়ে আমাদের জিততে হবে। আমি জনগণের কাছে আহ্বান জানাই, এই সংকটকালে নিজেদের অসহায় ভাববেন না। শেখ হাসিনা সরকার আপনাদের পাশে আছে। জয় আমাদের হইবে, ইনশাআল্লাহ্।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net