1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে মামুন মেম্বার স্বপদে বহাল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক 

মীরসরাইয়ে মামুন মেম্বার স্বপদে বহাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২৫০ বার

মীরসরাই প্রতিনিধি:

মীরসরাই সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাময়িক বহিষ্কার হওয়া ইউপি সদস্য আব্দুলাহ আল মামুনকে স্বপদে বহালের আদেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

১ জুলাই (সোমবার) এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহালের আদেশ দেওয়া হয়।

এর আগে তিনি বহিষ্কারাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন করেন। রিট পিটিশনের শুনানিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তার ওই বহিষ্কারাদেশের ওপর ৬ মাসের স্থগিতাদেশ দেন।

জানা গেছে, চলতি বছরের ২৬ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে

এ বহিষ্কারাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ইউপি সদস্য আব্দুলাহ আল মামুন চলতি বছরের ১১জুন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দাখিল করেন। একই দিন ইউপি সদস্য আব্দুলাহ আল মামুনকে সাময়িক বহিষ্কারাদেশ ৬ মাসের জন্য স্থগিত করেন আদালত।

১ জুলাই (সোমবার) স্থানীয় সরকার বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মীরসরাই সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য (সাময়িক বরখাস্ত) আব্দুলাহ আল মামুনকে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা মোতাবেক কারণ দর্শানোর জবাব দাখিল করেন এবং দাখিলকৃত উক্ত জবাব সন্তোষজনক হওয়ায় তাকে স্বপদে পুনর্বহাল করা হলো।
এ প্রসঙ্গে ইউপি সদস্য আব্দুলাহ আল মামুন জানান, হাইকোর্টে রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ স্থানীয় সরকার বিভাগের দেওয়া সাময়িক বহিষ্কারের বিষয়টি আইনসম্মত হয়নি বলে মতামত দিয়ে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার ঘোষণা করেছেন। পরে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে আমাকে স্বপদে পুনর্বহালের আদেশ দিয়েছেন। মঙ্গলবার থেকে আমি যথারীতি ইউনিয়ন পরিষদে এসে কাজে যোগ দিবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net