1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ের সেই নবজাতক শিশুটির ঠাঁই হলো ১ নিঃসন্তান দম্পতির ঘরে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

ঠাকুরগাঁওয়ের সেই নবজাতক শিশুটির ঠাঁই হলো ১ নিঃসন্তান দম্পতির ঘরে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২৭৬ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে রেখে যাওয়া সেই নবজাতক শিশুটির দায়িত্ব পেয়েছেন ১ নিঃসন্তান দম্পতি। ৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশু কল্যাণ বোর্ডের সভায় শহরের গোয়ালপাড়া মহল্লার বাপ্পি ইসলাম ও তার স্ত্রী মোরশেদা ইয়াসমিন দম্পতির কাছে নবজাতক শিশুকে তুলে দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুুবুর রহমান । এর আগে আয়োজিত সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, শিশুটিকে পাওয়ার জন্য ৮ থেকে ১০টির মত আবেদন এসেছিল। সবার দরখাস্ত পর্যালোচনা করে শিশু কল্যাণ বোর্ড সর্বসম্মতিক্রমে নবজাতককে শিশু আইন ২০১৩ এর ৯ (২) খ ধারায় পরিচর্যার জন্য বাপ্পি ইসলাম ও মোরশেদা ইয়াসমিন দম্পতির কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো: আসাদুজ্জামান, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: মো: খুরশিদ আলম, ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক আল মামুন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা কারাগারের জেলার খোন্দকার মো: আল মামুন সহ অন্যান্যরা। প্রসঙ্গত গত সোমবার সকালে গোলাপী নামে এক নারী ঐ শিশুর শ্বাস কষ্ট উল্লেখ করে হাসপাতালে ভর্তি করে। তার কিছুন পর শিশুটিকে রেখে মা চলে যান। শিশুটির অভিভাবককে খোঁজ করেও না পেয়ে শিশু কল্যাণ বোর্ডের সভায় কন্যা শিশুটিকে নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net