1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে এলজি গান সহ যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

চৌদ্দগ্রামে এলজি গান সহ যুবক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৪২৩ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে এলজি গান সহ মো: শাকিল আহমেদ (২২) নামে এক অস্ত্রধারী যুবককে আটক করেছে র‌্যাব। আটককৃত শাকিল আহমেদ উপজেলার উজিরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল মান্নান এর ছেলে। মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-০২ এর কোম্পানী অধিনায়ক ও উপ-পরিচালক লে: কমান্ডার মাহমুদুল হাসান।

র‌্যাব-১১ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-০২ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (১৬ জুলাই) রাতে উপজেলার উজিরপুর ইউনিয়নের শামুকসার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি এলজি গান সহ শাকিল নামে অস্ত্রধারী এক যুবককে আটক করে। আটককৃত শাকিল দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিলো বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে। পরে চৌদ্দগ্রাম থানায় শাকিলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-০২ এর কোম্পানী অধিনায়ক ও উপ-পরিচালক লে: কমান্ডার মাহমুদুল হাসান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের শামুকসার থেকে শাকিল নামে অস্ত্রধারী এক যুবককে আটক করা হয়েছে। এ সময় একটি এলজি গান উদ্ধার করা হয়েছে। পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net