1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে ডাক্তারের পর এবার করোনামুক্ত হলেন পুলিশ কর্মকর্তা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

কিশোরগঞ্জে ডাক্তারের পর এবার করোনামুক্ত হলেন পুলিশ কর্মকর্তা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ২৬৬ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের ভৈরব থানার এসআই মো. চাঁন মিয়া করোনা ভাইরাসমুক্ত হয়েছেন । পর পর দুটি নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ নেগেটিভ আসায় মঙ্গলবার (২৮ এপ্রিল) হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তিনি রাজধানী ঢাকার উত্তরাস্থ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গত ১০ এপ্রিল থেকে চিকিৎসাধীন ছিলেন। ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর করোনা ভাইরাস মুক্ত হওয়ায় মঙ্গলবার (২৮ এপ্রিল) সেখান থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ছাড়পত্রে নিজ বাড়িতে ১০ দিন হোম কোয়ারেন্টাইন থাকার জন্য এসআই মো. চাঁন মিয়াকে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার নন্দীবাড়ি গ্রামের মো. নায়েব আলীর ছেলে।

কিশোরগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বান চৌধুরী মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিশোরগঞ্জ জেলায় ভৈরব থানায় কর্মরত এসআই (নি.) মো. চাঁন মিয়া হঠাৎ শ্বাস কষ্ট অনুভব করলে গত ৯ এপ্রিল ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে নমুনা সংগ্রহ করে কিশোরগঞ্জের সিভিল সার্জনের মাধ্যমে আইইডিসিআর-এ প্রেরণ করা হয়।

গত ১০ এপ্রিল তার কোভিড-১৯ কোরোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট পাওয়া গেলে তাকে উন্নত চিকিৎসার (আইসোলেশন) এর জন্য ওইদিনই বিকাল পৌনে ৫টার দিকে বিশেষ এম্বুলেন্স যোগে ঢাকার উত্তরায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় দ্বিতীয় ও তৃতীয়বার পুনরায় কোভিড-১৯ করোনা ভাইরাস পরীক্ষা করলে রিপোর্ট নেগেটিভ হওয়া উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে এসআই মো. চাঁন মিয়াকে মঙ্গলবার (২৮ এপ্রিল) কুর্মিটোলা জেনারেল হাসপাতাল হতে তার নিজ বাড়িতে ১০ দিনের হোম কোয়ারেন্টাইন থাকার জন্য নির্দেশ দিয়ে ছাড়পত্র প্রদান করা হয়েছে।

এর আগে প্রথম ব্যক্তি হিসেবে করোনা ভাইরাসমুক্ত হয়েছিলেন ইটনা সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুর রশীদ। গত শনিবার (২৫ এপ্রিল) তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র পান।

এরপর দ্বিতীয় ব্যক্তি হিসেবে করোনা ভাইরাসমুক্ত হয়ে সোমবার (২৭ এপ্রিল) শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র পান ডা. আরিফ আহমেদ জনি নামের একজন চিকিৎসক। তিনি করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন।

প্রসঙ্গত, কিশোরগঞ্জ জেলায় সোমবার (২৬ এপ্রিল) পর্যন্ত মোট ১৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১০ জন কিশোরগঞ্জ জেলা পুলিশের সদস্য রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net