ঢাকা   ০১:৫৯:৩০ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর পুনর্গঠন রামগড় প্রেসক্লাবের সভাপতি লাভলু  সম্পাদক নিজাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৯১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

দীর্ঘ ১৬ বছর তালাবদ্ধ থাকার পর অবশেষে পুনর্গঠিত হল খাগড়াছড়ির রামগড় প্রেস ক্লাব। ক্ষুব্দ ও বঞ্চিত সাংবাদিকরা উদ্যোগী হয়ে রোববার(১১ আগষ্ট) সাবেক মহকুমা রামগড়ের ঐতিহ্যবাহি প্রেস ক্লাবটি সচল করার জন্য পুনর্গঠন করা হয়। জানাযায়,  সর্বশেষ ২০০৮ সালে শ্যামল রুদ্র সভাপতি ও  বেলাল হোসাইনকে সাধারণ সম্পাদক করে প্রেস ক্লাবের কমিটি গঠনের পর  কিছুদিন কার্যক্রম চলে। পরে তালাবদ্ধ করে রাখা হয় ক্লাবটি। সংশ্লিষ্টরা জানান,  দীর্ঘদিন বন্ধ থাকা ক্লাব সচল করার বহু চেষ্টা করে ব্যর্থ  সাধারাণ সদস্য ও  সদস্য অন্তর্ভুক্ত হতে না পারা স্থানীয় সাংবাদিকরা  সম্মিলিতভাবে ক্লাব খোলার উদ্যোগ নেন।

রোববার প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে ক্লাব পুনর্গঠন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক শুভাশীষ দাশ। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু,  উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো: নিজাম উদ্দিন, রিপোর্টটার্স  ইউনিটির সভাপতি মো: বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক রতন কুমার  বৈষ্ণব  ত্রিপুরা প্রমুখ। সভায় বিভিন্ন সংবাদ মাধ্যমে সক্রিয়ভাবে কর্মরত স্থানীয় ১৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিতে  মো: নিজাম উদ্দিন লাভলুকে (ইত্তেফাক, নিউ নেশন) সভাপতি ও মো: নিজাম উদ্দিনকে (যুগান্তর) সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট  কার্যকরী কমিটি করার মাধ্যমে রামগড় প্রেস ক্লাব পুনর্গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ- সভাপতি শুভাশীষ দাশ ও মো: বাহার উদ্দিন, যুগ্ম সম্পাদক রতন কুমার বৈষ্ণব ত্রিপুরা ও  মোশাররফ হোসেন, অর্থ সম্পাদক মো: সাহাদাত হোসেন কিরণ। সদস্যরা হলেন, শ্যামল রুদ্র, বেলাল হোসাইন, এমদাদ খান,  মো: মোজাম্মেল হোসাইন, মাসুদ রানা,  মো: সাইফুল ইসলাম,  তুহিন নিজাম, মো: জহিরুল ইসলাম, মো: বেলাল হোসেন,  মো: শাহেদ হোসেন রানা ও মো: নুরুল আলম শরীফ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি