1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে সীমিত পরিসরে চালু থানার কার্যক্রম  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

নোয়াখালীতে সীমিত পরিসরে চালু থানার কার্যক্রম 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৭৯ বার

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীতে সহিংসতার মুখে অনেক থানায় ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনা ঘটে।এতে নিরাপত্তাহীনতায় হয়ে পড়ে পুলিশ সদস্যরা। থানাগুলো ছেড়ে অনেকে চলে যান  নিরাপদ আশ্রয় স্থানে এতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থবির হয়ে পড়ে। আজ থেকে সীমিত পরিসরে চালু হচ্ছে থানা গুলো সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, সহিংসতার কারনে থানার স্বাভাবিক কার্যক্রম না থাকায় এই সুযোগে জেলার কিছু  এলাকায় ডাকাত আতঙ্ক ভর করেছে। কয়েকটি স্থানে লোকজন নিজেরাই রাত জেগে পাহারা বসাচ্ছেন। সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থাপনা চালিয়ে যাচ্ছেন। থানার কার্যক্রম না থাকায় জিডি বা মামলার মতো আইনি সহায়তাও পাচ্ছে না সাধারণ মানুষ।

এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা বিভেচনা করে জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এর  সহযোগিতায় নোয়াখালী জেলার দশটি থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু করেছে । এ সময় তিনি সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে এ সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো ইব্রাহিম (ক্রাইম এ্যান্ড অপস) এ তথ্য নিশ্চিত করেন। তিনি সীমিত পরিসরে কার্যক্রম বলতে আপাতত থানায় আমাদের দৈনন্দিন যে সেবা গুলো রয়েছে তা দেওয়া হবে। বিশেষ করে সেবা প্রার্থীরা থানায় এসে জিডি, অভিযোগ ও মামলা  সংক্রান্ত যেকোনো সহযোগিতা পাবেন।

নিরাপত্তাহীনতার কারণে আমাদের আগের মতো বাইরের যে,মোবাইল টিম ও টহলপুলিশ থাকতো সেটি আপাতত  সময়ের জন্য থাকবে না ।  বাইরের নিরাপত্তা নিশ্চিত হলে আমরা আশা করতেছি অতি শীগ্রই পরিপূর্ণ সেবা দিতে পারব সাধারণ মানুষদের।

এ সময় তিনি আরো বলেন, সাধারণ মানুষের  সহযোগিতা পেলে আমরা আমাদের নোয়াখালীর যে থানা গুলো রয়েছে সে গুলো পরিপূর্ণভাবে চালু করতে পারব । সে পর্যন্তা সবার সহযোগিতা কামনা করেন।

মাহবুবুর রহমান, নোয়াখালী জেলা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net