1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে আলকরা ইউপি কার্যালয় ভাংচুর, মালামাল সহ গুরুত্বপূর্ণ নথি লুট - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ

চৌদ্দগ্রামে আলকরা ইউপি কার্যালয় ভাংচুর, মালামাল সহ গুরুত্বপূর্ণ নথি লুট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৩৪৩ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা পরিষদের বিভিন্ন স্থাপনা, প্রয়োজনীয় আসবাবপত্র ভাংচুর সহ পরিষদের ভেতরে থাকা সরকারি মালামাল ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে নিয়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (১০ আগস্ট) গভীর রাতে।

আলকরা ইউপি সূত্রে জানা গেছে, দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা শনিবার গভীর রাতে আলকরা ইউনিয়ন পরিষদে ভাংচুর চালায়। এ সময় তারা পরিষদের আসবাবপত্র, স্থাপনা ভাংচুর, ২টি কম্পিউটার, ৩টি প্রিন্টার, ২টি স্ক্যানার, ১টি এসি, ভিজিডি এর চাউল সহ বিভিন্ন সরকারি মালামাল এবং আলমিরা ভেঙ্গে গুরুত্বপূর্ণ নথিপত্র পিকআপ ভ্যানে করে লুট করে নিয়ে যায়। এ সময় আশেপাশের কেউ কেউ বিষয়টি দেখলেও ভয়ে সামনে এসে বাধা দেয়নি। ঘটনার পরদিন বিষয়টি মৌখিকভাবে উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। এখনো দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এ বিষয়ে কোনো আইনী সহায়তা গ্রহণ করা সম্ভব হয়নি বলে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই এ বিষয়ে আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে আলকরা ইউপি সচিব শামসুল আলম জানান, ‘শনিবার (১০ আগস্ট) গভীর রাতে দুর্বৃত্তরা আলকরা ইউপি কার্যালয় ভাংচুর সহ লুটপাট করে। এ সময় তারা পরিষদের ২টি কম্পিউটার, ৩টি প্রিন্টার, ২টি স্ক্যানার, ১টি এসি, ভিজিডি এর চাউল সহ বিভিন্ন সরকারি মালামাল এবং গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে নিয়ে যায়। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। বিষয়টি মৌখিকভাবে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। বর্তমানে পুলিশি কার্যক্রম স্থগিত থাকায় এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা সম্ভব হয়নি। পুলিশি সেবা শুরু হলেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।’

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা পরিষদের বিভিন্ন স্থাপনা, প্রয়োজনীয় আসবাবপত্র ভাংচুর সহ পরিষদের ভেতরে থাকা সরকারি মালামাল ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে নিয়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (১০ আগস্ট) গভীর রাতে।

আলকরা ইউপি সূত্রে জানা গেছে, দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা শনিবার গভীর রাতে আলকরা ইউনিয়ন পরিষদে ভাংচুর চালায়। এ সময় তারা পরিষদের আসবাবপত্র, স্থাপনা ভাংচুর, ২টি কম্পিউটার, ৩টি প্রিন্টার, ২টি স্ক্যানার, ১টি এসি, ভিজিডি এর চাউল সহ বিভিন্ন সরকারি মালামাল এবং আলমিরা ভেঙ্গে গুরুত্বপূর্ণ নথিপত্র পিকআপ ভ্যানে করে লুট করে নিয়ে যায়। এ সময় আশেপাশের কেউ কেউ বিষয়টি দেখলেও ভয়ে সামনে এসে বাধা দেয়নি। ঘটনার পরদিন বিষয়টি মৌখিকভাবে উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। এখনো দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এ বিষয়ে কোনো আইনী সহায়তা গ্রহণ করা সম্ভব হয়নি বলে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই এ বিষয়ে আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে আলকরা ইউপি সচিব শামসুল আলম জানান, ‘শনিবার (১০ আগস্ট) গভীর রাতে দুর্বৃত্তরা আলকরা ইউপি কার্যালয় ভাংচুর সহ লুটপাট করে। এ সময় তারা পরিষদের ২টি কম্পিউটার, ৩টি প্রিন্টার, ২টি স্ক্যানার, ১টি এসি, ভিজিডি এর চাউল সহ বিভিন্ন সরকারি মালামাল এবং গুরুত্বপূর্ণ নথিপত্র লুট করে নিয়ে যায়। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। বিষয়টি মৌখিকভাবে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। বর্তমানে পুলিশি কার্যক্রম স্থগিত থাকায় এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা সম্ভব হয়নি। পুলিশি সেবা শুরু হলেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net