1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে রাতের আঁধারে জায়গা দখল করে গৃহ নির্মাণের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ 

বাঁশখালীতে রাতের আঁধারে জায়গা দখল করে গৃহ নির্মাণের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮২ বার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে রাতের আঁধারে জায়গা দখল করে গৃহ নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে মরহুম মাহফুজুর রহমান চৌধুরীর ওয়ারিশগণ। গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বাঁশখালী প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মরহুম মাহাফুজুর রহমানের বড় ছেলে আমান উল্লাহ চৌধুরী। আমান উল্লাহ চৌধুরী বলেন, জনৈক মরহুম মোকারেমুল কাদের চৌধুরী বেঁচে থাকতে এবং বর্তমানে তার ওয়ারিশগণ, আমার পিতার একক খতিয়ানভুক্ত পাঁচ একর জায়গা দীর্ঘ ১৫ বছর ধরে রাস্ট্রীয় ক্ষমতা ও পেশীশক্তি ব্যবহার করে জবর দখল করে রেখে রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে রাতের আঁধারে ঘর নির্মাণ করেন। তিনি আরো অভিযোগ এনে বলেন, বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে মরহুম মোকাররেমুল কাদের চৌধুরীর মৃত্যুর পর তার ওয়ারিশগণ ভূয়া দলিল সৃজন করে ও সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রভাব খাঁটিয়ে প্রায় পাঁচ একর জায়গা জবরদখল করে আমাদের পথে বসিয়ে দেন। গত পাঁচ আগষ্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ওই জবরদখলকৃত জায়গায় অবৈধভাবে গৃহ নির্মাণ করে। মোকাররেমুল কাদের চৌধুরীর পুত্র বাঁশখালী আদালতের আইনজীবী ও এপিপি হওয়াতে নানাভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, খুন ও জখম করার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়। বাঁশখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জীবনের নিরাপত্তা এবং জবরদখলকৃত জায়গা উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মরহুম মাহাফুজুর রহমান চৌধুরীর পুত্র আমান উল্লাহ চৌধুরী গংরা।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী ছনুয়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের মরহুম মাহফুজুর রহমান চৌধুরীর পুত্র আমান উল্লাহ চৌধুরী, কন্যা ফেরদৌসী সুলতানা, মোহাম্মদ কাশেম প্রমুখ।

 

শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net