1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ছাত্র আন্দোলনে নিহতদের করব জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি মুঠোফোনে পরীমনিকে হত্যার হুমকি নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ঈদগাঁওয়ে পথসভায় ডাকসু জিএস ফরহাদ দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে ভোট দিন কেন্দ্র দখল করতে আসলেই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের

মাগুরায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ছাত্র আন্দোলনে নিহতদের করব জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০০ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শ্রীপুরের ৪ শহীদের কবর জিয়ারত ও বিশেষ  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে দলটির নেতাকর্মীরা শহীদদের কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন। প্রথমে উপজেলা নোহাটা গ্রামের শহীদ আসিফ ইকবাল রাব্বির কবর জিয়ারত করেন, পরে রায়নগর গ্রামের শহীদ ফরহাদ হোসেন, বরইচারা গ্রামের শহীদ মুত্তাকিন বিল্লাহ এবং সর্বশেষ শ্রীপুর গ্রামের শহীদ শাহরিয়ার সোহানের করব জিয়ারত করেন। এ সময় তারা শহীদ পরিবারগুলোর সাথে দেখা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। কবর জিয়ারত শেষে জুম্মার নামাজের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় তাদের গ্রামের মসজিদে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহাগ হোসেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব জহুরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরেরd নেতাকর্মীরা।

 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net