ঢাকা   ১০:৪২:২৬ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাজাপাড়া বালিকা বিদ্যালয় পরিদর্শনে সন্তোষ এমপি, অবকাঠামো ও আসবাবপত্র প্রদানের আশ্বাস ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি

নোয়াখালীতে চাল বিতরণে অনিয়মের অর্থদণ্ডসহ ডিলারশীপ বাতিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৪০২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরণে অনিয়মের অভিযোগ সত্যতা পাওয়ায় ডিলার মো. ইউনূসকে ডিলারশিপ বাতিল ও অর্থদণ্ড করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এএসএম ইবনুল হাসান।জানা যায়, ডিলার ইউনূস চরক্লাক ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের চালের ডিলার ছিল এবং সে একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোহাম্মদ ইদ্রিস’র ছেলে ।বুধবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম ইবনুল হাসান ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, চাল বিতরণের অনিয়নের অভিযোগের সত্যতা পেয়ে ডিলারশিপ বাতিলসহ অভিযুক্ত ডিলারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।তিনি আরও জানান, গত সোমবার খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় বিতরণকৃত ১০টাকা মূল্যে চাল তদারকি করতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা। তখন বিপুল সংখ্যক কার্ডের চাল বিতরণে অনিয়ম ধরা পড়লে ওই ডিলারকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। আজকে দুপুরের দিকে অভিযুক্ত ওই ডিলারের ডিলারশিপ ও বাতিল করা হয়

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি