1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে আহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোট জেনারেল হাসপাতাল মালিকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন কর্মচারীরা পাহাড় কেটে জমি ভরাটের দায়ে মোবাইল কোর্ট হাটহাজারীতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচন ১১ দলীয় জোট সর্মথিত আইনজীবীদের ভোট বর্জন  মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১ জুলাই সনদ আমাদেরই তৈরী, সংষ্কারটা আমাদেরই দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না : ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচীব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল সাভার আশুলিয়া বাসীর সেই জনপ্রিয় আফজাল হোসাইন এবার জামায়াত মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কর্ণফুলীর ফকিরনীর হাটে টানা ৫ দিনের অনুমতি ঘিরে বিতর্ক জিরানী এলাকায় শিউর সাকসেস কোচিং সেন্টার: শিক্ষা ও নৈতিকতার নিরাপদ ঠিকানা চাঁদার টাকা না দেওয়ায় প্রাণ গেল অটোরিকশা চালকের, সোনারগাঁয়ে সড়ক অবরোধে বিক্ষুব্ধ জনতা

শ্রীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৮ বার

ফজলে মমিন,শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরের পূর্ব বিরোধের জেরে শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি আফাজ উদ্দিন মোল্লাকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় বাধা দেয়ায় তার সহযোগী আরো ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। এসময় ওই এলাকায় অতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় শ্রীপুর পৌরসভার পশ্চিম ভাংনাহাটি (মোল্লাপাড়া) এলাকায় হামলার ঘটনা ঘটে।

আহতরা হলো পশ্চিম ভাংনাহাটি (মোল্লাপাড়া) এলাকার মৃত ফজর আলী মোল্লার ছেলে শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি আফাজ উদ্দিন মোল্লা (৫৩), মৃত সাফিজ উদ্দিনের ছেলে মুনসুর আলম বাবুল (৪২), ইসমাইল হোসেনের ছেলে ফরহাদ মিয়া (৪২), মৃত মজিদ মোল্লার ছেলে মোন্তাজ উদ্দিন মোল্লা (৫৮) এবং রিয়াজ উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন (৪৮)।
আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আফাজ উদ্দিন মোল্লা জানান, সকাল সাড়ে ৯টার দিকে তিনি বাসা থেকে স্থানীয় কেওয়া বজারের উদ্দেশ্যে বের হন। বাসা থেকে একটু সামনে যাওয়ার পর পূর্ব থেকে উঁৎ পেতে থাকা একই এলাকার মৃত আবুল কালাম মোল্লার ছেলে ওয়াদুদ মোল্লা, তার ভাই সাখাওয়াত মোল্লা, মৃত রজব আলী মোল্লার ছেলে সাইয়ুম মোল্লা, শামসুদ্দিনের ছেলে জসীম উদ্দিন, আবু সাঈদ, ইসহাক, ইলিয়াস, ইমরান, তন্ময় এবং তুহীনসহ তাদের ২০/২৫ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা করে।

এসময় তার মাথায় এবং গালে কুপিয়ে আহত করে। তার চিৎকারে অন্যান্যরা এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও মারপিট করে কুপিয়ে আহত করে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লুবনা আক্তার জানান, হামলার ঘটনায় ৫ জন চিকিৎসাধীন রয়েছে।

অভিযুক্ত ওয়াদুদ মোল্লা জানান, আফাজ উদ্দিনের বড় ভাই হেলাল উদ্দিন আমাকে ডেকে স্থানীয় বাটন কারখানার সামনে নিয়ে যায়। সেখানে ব্যবসায়ীক আলোচনা করার সময় একটি গাড়ী কারখানায় প্রবেশ করে। এসময় আফাজ মোল্লার লোকজন মনে করে আমার গাড়ী কারখানায় প্রবেশ করেছে। একপর্যায়ে আফাজ মোল্লা ও তার লোকজন আমাদের লোকজনের উপর হামলা করে।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, ভাংনাহাটি এলাকায় হামলার ঘটনায় আমাকে কেউ একজন ফোনে জানিয়েছে। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net