1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুর ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

গাজীপুর ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮২ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ হয়েছে। এসময় ককটেল বিস্ফোরণ ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে । এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার সকাল ১০ টার দিকে শ্রীপুর উপজেলার ২ নং সিএন্ডবি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার ২নং সিএন্ডবি বাজার এলাকায় এসকিউ সেলসিয়াস লিঃ নামক সোয়েটার কারখানার ঝুট ব্যবসার কোম্পানির ওয়ার্ক অর্ডার পান যুবদল নেতা পলাশ। সকালে তার লোকজন কারখানায় ঝুট বের করতে যান । এসময় জেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও তার লোকজন পলাশের লোকজনকে বাঁধা দেয়। এক পর্যায়ে কৃষক দল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।

উত্তেজিত শত শত নেতাকর্মী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে রাখে। এসময় ভাঙচুর করা হয় তিনটি প্রাইভেটকারসহ বেশ কিছু গাড়ি। সংঘর্ষ চলাকালে একাউন্ট ফাঁকা গুলি করে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ককটেল এবং ইট পাটকেলের আঘাতে আহত হন দুই গ্রুপের বেশ কিছু নেতাকর্মী। মোবাইল ফোন কেড়ে নেয়া সহ লাঞ্ছিত করা হয় বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে কৃষক দলের সঙ্গে যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে কিছু সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে নেতাকর্মীরা। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net