1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেফতার ১ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেফতার ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭০ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জুয়েলকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে রশিদাবাদ ইউনিয়নে শ্রীমন্তপুর এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা। জহিরুল ইসলাম জুয়েল (৪২) কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর এালাকার মৃত হারুন অর রশিদ ছেলে।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতার আসামি জহিরুল ইসলাম জুয়েলসহ অন্যান্য আসামিরা গত ৪ আগস্ট জেলা শহরের রথখোলায় এলাকায় দা, রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেল, পাইপগান, পিস্তলসহ ছাত্র-জনতার  মিছিলে হামলা করে। এ হামলায় মো. সুজন মিয়াসহ অনেকেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় মো. সুজন মিয়া বাদি হয়ে ৯ সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মো. আশরাফুল কবির জানান, গ্রেফতার ইউপি চেয়ারম্যান জুয়েল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছন। গ্রেফতারকৃত আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। ট

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net