1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে সেনা বাহিনীর হাতে বিএনপির চিহ্নিত চাঁদাবাজ আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর

সোনারগাঁয়ে সেনা বাহিনীর হাতে বিএনপির চিহ্নিত চাঁদাবাজ আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৮ বার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ডের চিহ্নিত চাঁদাবাজ আতাউর রহমানকে (৪৭) সেনাবাহিনী গ্রেফতার করেছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলা হাবিবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সন্ত্রাসী আতাউর মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত বিভিন্ন মার্কেটে প্রায় ৩০টি দোকানে তালা লাগিয়ে বন্ধ করে দেয়। পরে প্রত্যেক দোকানির কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাদের দোকান খুলে দেয়। এছাড়াও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে সড়ক ও জনপথের বিশাল জায়গা দখল করে ফলের দোকান বসিয়ে দোকান ৫০০ টাকা করে প্রতিদিন দুই লাখ টাকা উপরে চাঁদা আদায় করে। তাছাড়া নাফ, বোরাক, ট্রাক স্ট্যান্ডসহ বিভিন্ন পরিবহনে ব্যাপক ব্যাপক চাঁদাবাজি করে আসছে। এছাড়াও আতাউর, মোতালেব কমিশনারসহ বিএনপির একাধিক নেতা মেঘনা গ্রুপের মেঘনা ইকোনমিক জোন ও বিভিন্ন কারখানায় গিয়ে দখলে নেয় এবং মালিকদেরকে ওয়েটেজসহ বিভিন্ন মালামাল তাদেরকে দিতে নির্দেশ করেন। দেশে অস্থিতিশীল অবস্থা থাকার সুযোগে একের পর এক অপরাধ করছে বিএনপি নেতা আতাউর ও তার লোকজন। অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আহত ও নিহতদের ঘটনায় মামলা দায়েরের আগে সোনারগাঁয়ের অনেক ব্যবসায়ী এবং আওয়ামী লীগ নেতাদের কাছে থেকে মোটা অংকের বানিজ্য করেন।

অন্যদিকে তার ভাতিজা হৃদয় (৩৩) অনিক (২৬) এলাকায় মাদকের ডিলার হিসেবে পরিচিত। বিএনপি নেতা আতাউর ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর স্ত্রী বিউটি ছত্র ছায়ায় একটি সেন্ডিকেট করে হৃদয় ও অনিক দীর্ঘ দিন যাবত ইয়াবা, ফেনসিডিলসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net