1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৯৩ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। নিহতরা হলো: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর এলাকার তারাপুস্করনী গ্রামের মো: শহীদ উল্লাহর ছেলে মো: দেলোয়ার হোসেন (২৪) ও একই এলাকার ধনপুর গ্রামের মো: বাবুল মিয়ার ছেলে মো: সাগর (২২)। এ ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন একই গ্রামের মো: রায়হান নামে অপর এক প্রবাসী যুবক। শুক্রবার (১১ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: শাহাদাত হোসেন।

তিনি জানান, প্রত্যক্ষদর্শী সূত্রে জানতে পেরেছি, শুক্রবার দুপুর আড়াইটায় সদর দক্ষিণ উপজেলার ধনপুর গ্রামের প্রবাসী রায়হান তার বন্ধুদের নিয়ে একই মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়। পরে মহাসড়কের লালবাগ মোড় থেকে একটু দক্ষিণে চট্টগ্রামমুখী লেনে উপজেলার চাঁন্দশ্রী এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা একটি গাড়ীর ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহীরা মহাসড়কে ছিটকে পড়ে যায়। পরে পেছন থেকে অপর একটি গাড়ী তাদেরকে ধাক্কা দেয়। এ সয়ম গাড়ীর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মো: দেলোয়ার হোসেন নামে এক যুবক নিহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা এগিয়ে এসে অপর আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে। সংবাদ পেয়ে নিহতের স্বজনরা থানায় আসলে নিহতের পরিচয় সনাক্ত করা হয়। জানা গেছে, আহতদের মধ্যে সাগর নামে এক যুবক চিকিৎসাধিন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে। রায়হান নামে অপর আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পরে আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো: নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পরে একই ঘটনায় আরেক আহত যুবক কুমিল্লা মেডিকেলে মৃত্যুবরণ করেছে। একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net