1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অধিকার’র প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা রাষ্ট্রসংস্কার করে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন  খুটাখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সরকারি স্বাস্থ্যসেবায় ১০ হাজার কমিউনিটি প্যারামেডিককে অন্তর্ভুক্তির দাবি আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর

অধিকার’র প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা রাষ্ট্রসংস্কার করে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৩২২ বার

বাকস্বাধীনতার পক্ষে কথা বলার মানুষ খুঁজে পাওয়া যায়নি ১৭ বছরে, কারণ স্বৈরাশাসক জনগণের মুখে তালা লাগিয়ে দিয়ে রেখেছিলেন। তাদের বিরুদ্ধে গেলেই হামলা-মামলা ও গুম যেন নিত্যদিনের কাজ। সারাদেশে সাত শতাধিক মানুুষ গুম করেছে আওয়ামী সরকার। ৭৩ জন বিএনপির নেতাকর্মীকেও গুম করা হয়েছে এ সময়ে। এ থেকে পরিত্রাণের জন্য গণঅভ্যুত্থানের এই বিপ্লবের বিকল্প আসলেই ছিল না। জুলাইয়ের বিপ্লবের এত রক্তের বিনিময়ে যে আমরা মুক্ত হতে পেরেছি এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। রাষ্ট্র সংস্কার করে জনগণের শাসন প্রতিষ্ঠা করাই হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মূল উদ্দেশ্য এবং জনআকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে হবে। মানবাধিকার সংগঠন অধিকার-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত নাগরিক ও রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আমাদের চট্টগ্রাম-এর সম্পাদক মিজানুর রহমান চৌধুরী বলেন, গণমাধ্যমে এখনও ঘাপটি মেরে আছে ফ্যাসিস্ট স্বৈরাশাসকের প্রেতাত্মারা। তাদেরকে যতদিন বের করা যাবে না ততদিন জনগণের লক্ষ্যে পৌঁছাতে পারবে না। গণমাধ্যমসহ কেউ স্বাধীনভাবে কাজ করতে পারবে না।

১১ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় চবি ব্যাচ-৩১ ক্লাব লিমিটেড মিলনায়তনে পিপলস একশ্যান পার্টির সভাপতি মো. সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিকারের ফোকাল পার্সন ওচমান জাহাঙ্গীর ও মুজিবুল্লাহ তুষারের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নজরুলগবেষক এম এ সবুর, লেখক মুহাম্মদ কামাল উদ্দিন, লেখক-সাংবাদিক নাজিম উদ্দিন এলেন, আরকেএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মো জাহেদুল করিম বাপ্পী, সাংবাদিক মির্জা ইমতিয়াজ শাওন, সাংবাদিক সরোয়ার আমিন বাবু, জাতীয় নাগরিক কমিটির লায়ন মো. মোসলেহ উদ্দিন খান, আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা এ কি এম মোসলেহ উদ্দীন, চট্টগ্রাম সুহৃদের সংগঠক জাহেদ কায়সার, জিয়া শিশু কিশোর মেলা চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হামিদুর হক, মানবাধিকার কর্মী জহিরুল ইসলাম, রাজনৈতিক কর্মী শহীদুজ্জামান, চট্টগ্রাম কম্প্লাইন্স-এর প্রেসিডেন্ট নাজিম উদ্দিন সাগর, রাজনীতিবিদ ও সংগঠক হামিদুল হক চৌধুরী, গুম হওয়া সৈয়দ মোহাম্মদ আবু জাফরের সন্তান মোহাম্মদ জিসানুর রহমান, মুমিনুল হক আনিস, সমাজকর্মী হাজী শহীদুর রহমান খোকন, নোমান উল্লাহ বাহার কাইমুর রশিদ বাবু। অনুষ্ঠানের অধিকার-এর বিবৃতি পাঠ করেন লেখক-সাংবাদিক আবদুল্লাহ মজুমদার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net