1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এদেশ ধর্মবর্ণ নির্বিশেষে সবার’ শীলকূপে পূজামণ্ডপ পরিদর্শন শেষে জামায়াত নেতা জহিরুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

এদেশ ধর্মবর্ণ নির্বিশেষে সবার’ শীলকূপে পূজামণ্ডপ পরিদর্শন শেষে জামায়াত নেতা জহিরুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৩৫৮ বার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও খোঁজ-খবর নিয়েছেন ‘উপজেলা ও ইউনিয়ন জামায়াত’র নেতৃবৃন্দ। শুক্রবার (১১ অক্টোবর) রাতে শীলকূপ ইউনিয়নের ৪টি পূজামণ্ডপ পরিদর্শন করে মণ্ডপগুলোর খোঁজ-খবর নেন জামায়াতের নেতৃবৃন্দ।

এ সময় পূজামণ্ডপ পরিদর্শনকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাও জহিরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্যে বলেন- ‘বাংলাদেশ দীর্ঘ বছরের একটি সম্প্রীতির দেশ। সনাতনী সম্প্রদায়ের লোকদেরকে অনেকেই সংখ্যালঘু বললেও আমাদের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের স্পষ্ট বার্তা হিন্দু সম্প্রদায়ের লোকজন আমাদের ভাই-বোন। তারা এদেশের নাগরিক। আমরা সবাই বাঙ্গালী। সবার নাগরিক অধিকার সমান। এখানে কেউ সংখ্যালঘু নয়।’ জহিরুল ইসলাম আরো বলেন, ‘আমি যখন উপজেলার চেয়ারম্যান ছিলাম তখন আপনাদের পাশে ছিলাম, খোঁজখবর নিয়েছি। এখনও সুখে-দুঃখে আছি। এ জনপদে আমরা পরস্পরের সাথে মিলেমিশে একসাথে বেড়ে উঠেছি। আমাদের মধ্যে এ সম্প্রীতি অটুট থাকবে সবসময়।’

পূজামণ্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা মোক্তার হোসাইন সিকদার, শীলকূপ ইউনিয়ন জামায়াতের আমীর মাও হোসাইন আহমদ কাশেমী, নায়েবে আমীর মুহাম্মদ আব্দুর রহিম, সেক্রেটারি রবিউল আলম, শীলকূপ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, যুব ও ক্রিড়া বিভাগের ইউনিয়ন সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক রাহাত, জাফর আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক, মোক্তার হোসাইনসহ ইউনিয়ন জামায়াত, শিবির, যুব ও শ্রমিক নেতৃবৃন্দ।

 

শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net