1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বৈষম্য বিলোপ করে সত্যিকারে মানবিক সমাজ গড়তে চায় জামায়াত ইসলামী - মাগুরার পথ সভায় ডা. শফিকুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ছোট পুঁজি, বড় সাফল্য: নবীনগরের তরুণ আব্দুল্লাহর পোল্ট্রি খামার দৃষ্টান্ত ঈদগাঁওয়ে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অসহায় দুঃস্থ ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের ইফতার মাহফিলে মোজাম্বিকে দূতাবাস স্থাপনের দাবি সোনারগাঁয়ে ১০০ টাকা চাঁদা না দেওয়ায় ফুটপাত ব্যবসায়ীর মাথা ফাটানোর অভিযোগ ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১  ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি

বৈষম্য বিলোপ করে সত্যিকারে মানবিক সমাজ গড়তে চায় জামায়াত ইসলামী – মাগুরার পথ সভায় ডা. শফিকুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২৩৮ বার

মোঃ সাইফুল্লাহ ;

বৈষম্য বিলোপ করে ইসলামি আদর্শে সত্যিকারের মানবিক সমাজ গড়তে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। যে সমাজে নারীদের উপর কোন অত্যাচার হবে না, ভিন্ন ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দিতে হবে না, যুবসমাজ বেকার থাকবে না। – মাগুরার ভায়নার মোড়ে বৃহস্পতিবার সকালে পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড.শফিকুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।

ঢাকা থেকে ঝিনাইদহের কর্মী সম্মেলনের উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল সাড়ে নয়টায় মাগুরা পৌঁছান ডাক্তার শফিক রহমান । সেখানে দলের হাজার হাজার নেতাকর্মী তাকে ফুলেল শুভেচছা জানিয়ে বরণ করে নেন। দলীয় নেতাকর্মী শহরের ভায়নার মোড়ে উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান। এ সময় জেলা জামায়াতের আমির এমবি বাকের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পথসভায় বক্তব্য দেন তিনি। বক্তব্যে জামায়াতের আমির দীর্ঘ ষোল বছর তাদের দলের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেন। তিনি বলেন আগামী নির্বাচনে দেশের মানুষের সমর্থন নিয়ে জামায়াত ইসলামী একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে চায়। সমাবেশ শেষে তাঁর সফরসঙ্গী যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোঃ মোবারক হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি ঝিনাইদহের উদ্দেশ্যে মাগুরা ত্যাগ করেন।
এর পূর্বে মাগুরা জেলা জামায়াতের ইসলামী সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুর সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন, জেলা নায়েবে আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খাঁন, সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, জেলা যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, সদর উপজেলা আমীর ও মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান অধ্যাপক মোঃ ফারুক হুসাইন, মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কবীর হুসাইন, শালিখা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন, মাগুরা পৌরসভার আমীর অধ্যাপক আশরাফুল আলম শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফখরুদ্দিন মিজান, শ্রীপুরে নায়েবে আমীর কাজী আব্দুল আওয়াল সবুর, শিবিরের জেলা সেক্রেটারী মোঃ জুবায়ের হোসেন সাগরসহ অন্যরা।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net