1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আনোয়ারা জুঁইদন্ডী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২৯৮ বার

কর্ণফুলী (চট্টগ্রাম) কর্ণফুলী ::

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন জামায়াতে ইসলামী প্রবাসী শাখার অর্থায়নে ফ্রি চিকিৎসা অনুষ্ঠিত হয়েছে। ১৮ই অক্টোবর (শুক্রবার) সকাল ৯টা হতে জুঁইদন্ডী চৌমহুনী বাজার সংলগ্ন সংখপাড় আদর্শ পাঠাগার অফিসে জামায়াতে ইসলামী প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় ও এলাকার নেতা কর্মীদের সার্বিক সহযোগীতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে শতাধিক রোগী বিনা মূল্য ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেন। এতে চিকিৎসক হিসেবে চিকিৎসা প্রদান করেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান ও ডাক্তার মোহাম্মদ ছৈয়দুল মোস্তফা। উক্ত চিকিৎসা ক্যাম্পে  অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মোহাম্মদ নাছির উদ্দীন শাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য সাইয়্যেদ মোহাম্মদ আতিক জামালী, ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন সভাপতি আহমদ নুর, বৈরাগ ইউনিয়ন সভাপতি হাফেজ মিজানুল করিম শিহাব, জুঁইদন্ডী  ইউনিয়ন সেক্রেটারী মোহাম্মদ হারুনুর রশিদ, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ডা.আবদুল হামিদ নাহিদ ও ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মনিরুল ইসলাম সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ। উক্ত চিকিৎসা ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১১ নং জুঁইদন্ডী ইউনিয়ন শাখা। প্রতিমাসে একবার করে এই ফ্রী চিকিৎসা ক্যাম্প অব্যাহত রাখার ঘোষণা দেন জামায়াত নেতৃবৃন্দ। আয়োজক কারীরা আরো বলেন, চিকিৎসা সেবা নিশ্চিত করা মানুষের কল্যাণে কাজ করাই তাদের উদ্দেশ্য। ক্যাম্পে আগত রোগীরা বিনামূল্য প্রয়োজনীয় এই সেবা পেয়ে জামায়াতে ইসলামী  ও পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net