1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে যুব অধিকার পরিষদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

চৌদ্দগ্রামে যুব অধিকার পরিষদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৮৯ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে যুব অধিকার পরিষদের চিওড়া ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নবগঠিত চিওড়া ইউনিয়ন যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আগত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হাত থেকে জাতিকে উদ্ধার করে নতুন স্বাধীনতা এনে দেওয়ার জন্য দেশের ছাত্রজনতা সহ আপামর সাধারণ নাগরিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও ৫ আগস্টের পূর্বে সরকারের পেটুয়া বাহিনীর গুলিতে নিহত হওয়া আবু সাঈদ-মীর মুগ্ধ সহ সকল বীর শহীদদের আত্মার সর্বোচ্চ মাগফেরাত কামনা করেন এবং পঙ্গুত্ব বরণকারী ও চিকিৎসাধিন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

মঙ্গলবার বিকালে চৌদ্দগ্রাম উপজেলা যুব অধিকার পরিষদের উদ্যোগে উপজেলার চিওড়া রাস্তার মাথা এলাকায় এ উপলক্ষে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ, চৌদ্দগ্রাম উপজেলা শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম ফরিদ আমিন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো: মিজানুর রহমান, সদস্য সচিব মো: ফারুক আহমেদ, উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহিন উদ্দিন।

উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি এম এইচ তামজিদ এর সভাপতিত্বে ও উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক এন এইচ রাসেল বাঙালি এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মো: কবির খাঁন, যুগ্ম সদস্য সচিব সিদ্দিকুর রহমান, উপজেলা যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য সচিব নিজাম বাঙালি, উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য, প্রবাসী মো: মহিন উদ্দিন, প্রবাসী সাইফুল ইসলাম মিয়াজী প্রমুখ।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net