1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বৈষম্যের শিকার অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি পালন!  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি মুঠোফোনে পরীমনিকে হত্যার হুমকি নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ঈদগাঁওয়ে পথসভায় ডাকসু জিএস ফরহাদ দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে ভোট দিন কেন্দ্র দখল করতে আসলেই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের

মাগুরায় বৈষম্যের শিকার অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি পালন! 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ বার

মোঃ সাইফুল্লাহ  ;

মাগুরায় ৩২ বছরের বৈষম্য দূরীকরণ ও প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তির দাবিতে অনার্স-মাস্টার্স শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে জেলা বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ঢাকা শিক্ষা ভবনের সামনে কর্মসূচিতে শিক্ষকদের ওপর পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদও জানান শিক্ষকরা।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের মাগুরা জেলার পক্ষ থেকে নূর ইসলাম, তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ সমূহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও নিয়মিত কর্মরত ৩ হাজার ৫০০ জন অনার্স-মাস্টার্স শিক্ষক রয়েছে। কিন্তু দীর্ঘ ৩৫ বছর ধরে আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি। আমরা দীর্ঘদিন ধরে দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করে আসছি। গত ১৭ অক্টোবর ঢাকা শিক্ষা ভবনের সামনে কর্মসূচি পালনের সময় যারা শিক্ষকদের ওপর হামলা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। অতি দ্রুতই শিক্ষকদের প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তি করতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসনের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net