ঢাকা   ০৬:২০:৩৫ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

চৌদ্দগ্রামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৭৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মো: বেলাল হোসেন (৪০) নামে অর্থদন্ড সহ সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করা হয়েছে। আটককৃত বেলাল হোসেন উপজেলার বাতিসা ইউনিয়নের জামুকরা গ্রামের তনু মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন ও একই ইউনিয়নের বসন্তপুর গ্রামের পালোয়ান বাড়ীর মৃত আলী আশ্রাফ এর ছেলে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান।

থানা সূত্রে জানা গেছে, বেলাল হোসেন এর বিরুদ্ধে একটি মাদক মামলায় ৩ বছরের সাজা পরোয়ানা সহ ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে কুমিল্লার একটি আদালত। সাজা পরোয়ানা তামিলের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান এর নির্দেশে থানার উপ-পরিদর্শক মো: আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স সহ গত সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মো: বেলাল হোসেনকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: আব্দুল মতিন বলেন, ‘পরোয়ানা তামিলের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে বাতিসা ইউনিয়নের বসন্তপুর থেকে সাজাপ্রাপ্ত ১ আসামীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি