1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে পরকিয়ার জেরে দুই সন্তান জননীর আত্মহত্যা! ফজলে মমিন,শ্রীপুর (গাজীপুর) - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

শ্রীপুরে পরকিয়ার জেরে দুই সন্তান জননীর আত্মহত্যা! ফজলে মমিন,শ্রীপুর (গাজীপুর)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৩১৬ বার

ফজলে মমিন,শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে পরকিয়ার জেরে দুই সন্তান রেখে আত্মহত্যা করেছেন এক নারী। যার সঙ্গে পরকিয়ায় জড়িয়ে আত্মহনন করেছেন তার নাম জামান। তিনি উপজেলার রাজাবাড়ির ইউনিয়নের চিনাসুখানিয়া পূর্বপাড়া গ্রামের দুলাল মোড়লের সন্তান। জামান পেশায় একজন গরু ব্যবসায়ী। গত চারদিন পূর্বে নিজ বাড়িতে ওই নারী রাশিদা (৩০) আত্মহত্যা করেছেন বলে জানা যায়। এরপর থানা পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রাশিদা ব্রুনাই প্রবাসী একই গ্রামের মোতালেব হোসেনের (৩৫) স্ত্রী।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সরেজমিনে জানা যায়, রাশিদা আত্মহননের পূর্বে ব্যাপক সাজগোছ করেছিলেন। বেশ কয়েকজন প্রতিবেশী তাদের পরিচয় গোপন রাখার শর্তে বলেন, মোতালেবের সঙ্গে বিয়ের পর থেকেই রাশিদা প্রতিবেশী জামানের সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। তাদের স্বামী-স্ত্রী’র মধ্যে এ নিয়ে ঝগড়াও হয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করলেও গোটা এলাকাবাসী এ বিষয়ে অবগত। স্থানীয়রা জামানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। রাশিদার জ্যা আফরোজা (২২) বলেন, গলায় ফাঁসি লাগানোর পূর্বে মুঠোফোনে কারো সঙ্গে ঝগড়া করেছিল বলে জানতে পারি। তবে আত্মহত্যা করার প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি। রাশিদার স্বামী ১১ মাস পূর্বে ব্রুনাই গিয়েছেন। তাদের দুটি সন্তান রয়েছে। তারা হলেন, মেহেরিন রিমি (১১) ও রিদিয়া (৭)। এ ঘটনায় অভিযুক্ত জামানের বক্তব্যের জন্য গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া এ বিষয়ে কিছুই বলা যাচ্ছে না’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net