1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের বর্ধিত সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২২৬ বার

ইব্রাহীম খলিল:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা ও পৌর কৃষকদলের উদ্যোগে এক বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (০১ নভেম্বর) বিকেলে এ উপলক্ষে
বর্ণাঢ্য র‍্যালি ও নবীনগর মহিলা ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবীনগর উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ জহিরুল হক জুরু মিয়ার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীনগরের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কে. এম. মামুন অর রশীদ।

নবীনগর উপজেলা ও পৌর কৃষকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল ও মোঃ আনোয়ার হোসেন খানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের (কুমিল্লা বিভাগ) সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্লাহ খোকন।

উদ্বোধক ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের আহবায়ক আবু শামীম মোঃ আরিফ (ভিপি শামীম), বিশেষ বক্তা ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মোঃ সাইফুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক কাউন্সিলর মোঃ কাউসার মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক মোঃ আল আমিন।

জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কে. এম. মামুন অর রশীদ, “নবীনগরের মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই”।

এসময় জেলা, উপজেলা এবং পৌর কৃষকদলের নেতৃবৃ্ন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net