1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ইউপি চেয়ারম্যানের অপসারণ চেয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মাগুরায় ইউপি চেয়ারম্যানের অপসারণ চেয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৩৭৬ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরা শ্রীপুরের সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণ চেয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। সোমবার (০৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর উপজেলা কাজলী বাজারে ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে শ্রীপুর উপজেলার ৭ নং সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কার্যকলাপ তুলে বক্তব্য দেন পরিষদের নির্বাচিত সদস্যরা। মানববন্ধনে ইউপি সদস্য ও শতাধিক গ্রামবাসী অংশ নেয়। এ সময় তারা আওয়ামী লীগের সময় নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান পান্না খাতুন বিগত সময় ও বর্তমানে নানা দুর্নীতি করছে মর্মে তার অপসারণ দাবি করেন।

অত্র ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আনারুল ইসলাম বলেন, বিএনপি’র ইউপি সদস্য হওয়ার কারণে নৌকা প্রতিকের মনোনীত চেয়ারম্যান পান্না খাতুন আমাদেরকে সকল প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে। স্বৈরাচার হাসিনা যেমন দুর্নীতি করেছে তার মনোনীত এই চেয়ারম্যান ও নানা দুর্নীতি করেছে। এছাড়া পরিষদের সে তার স্বামীকে দিয়েও অনেক দুর্নীতি করেছে। আমরা এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের অনতিবিলম্বে অপসারণ চাই।

৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, সে গত তিন বছরে নানা দুর্নীতি করেছে সার্টিফিকেট দুর্নীতি করেছে। তার স্বামী দুর্নীতি করেছে। আমরা এই চেয়ারম্যানের অপসারণ চাই।

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান পান্না খাতুন বলেন, আমি আওয়ামী লীগের সময় নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে নির্বাচিত হয়েছিলাম। যে কারণে আমার বিরুদ্ধে এ সকল মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আমি যখন যে কাজ করেছি তার সব কাজেরই ফাইল আছে উর্ধতন কর্তৃপক্ষ সেগুলো চেক করলেই বুঝবে আমি কোন দুর্নীতি করেছি কিনা। মূলত আমি যেহেতু আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান ছিলাম সে কারণে পরিবর্তিত এই পরিস্থিতিতে আমাকে সরিয়ে বিএনপি সমর্থিত মেম্বাররা দায়িত্ব নিতে চাচ্ছে। আমার ইউনিয়নের বিশ হাজার বাসিন্দা আছে তাদের কাছে খোঁজ নিয়ে দেখেন আমি কোন দুর্নীতি করেছি কিনা।

এর আগে গতকাল রোববার জেলা প্রশাসক বরাবর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কার্যকলাপের বিরুদ্ধে অনাস্থা প্রদান করেছে অত্র পরিষদের ১০ জন ইউপি সদস্য। অনাস্থা পত্রে দশটি অভিযোগ উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
মোঃ সাইফুল্লাহ,মাগুরা।

তাং ০৪/১১/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net