1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান প্রেস ক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন- সভাপতি বেলাল, সম্পাদক রানা  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাউজান প্রেস ক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন- সভাপতি বেলাল, সম্পাদক রানা 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৬৩ বার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

রাউজান প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।৫ নভেম্বর( মঙ্গলবার) রাউজান জলিলনগর বাস ষ্টেশনস্থ স্থায়ী প্রেস ক্লাব কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এতে উৎসবমূখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন রাউজান থানা পুলিশ। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক প্রদীপ শীল ও সদস্য শফিউল আলম, কামরুল ইসলাম বাবুর ব্যবস্থাপনায় নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে সভাপতি নির্বাচিত দৈনিক ইনকিলাব প্রতিনিধি এম বেলাল উদ্দীন। সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ  ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গ্লোবাল টেলিভিশন ও সময়ের কাগজের প্রতিনিধি নেজাম উদ্দিন রানা। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ সভাপতি এম রমজান আলী (ভোরের কাগজ)। সহ-সভাপতি পদে শাহেদুর রহমান মোরশেদ (নয়াদেশ, রাউজান বার্তা), হাবিবুর রহমান (আমাদের সময়, রাউজান টিভি), যীশু সেন (ইনফো বাংলা), যুগ্ম সাধারণ সম্পাদক পদে লোকমান আনছারী (আমার সংবাদ), সহ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ (আজকের দর্পণ,বাংলাদেশ পোস্ট), সাংগঠনিক সম্পাদক মো. আবিদ মাহমুদ (সকালের সময়), দপ্তর সম্পাদক রতন বড়ুয়া (শাহ আমানত) প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত (আজকের চট্টগ্রাম)।প্রেস ক্লাবে বসে নির্বাচন পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি আকাশ আহমেদ, ফটিকছড়ি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ, হাটহাজারি সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক আসলাম পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, সুমন পল্লব, সংগঠক মঞ্জুরুল আলম। প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মীর মোহাম্মদ আসলাম, জাহাঙ্গীর নেওয়াজ, গাজী জয়নাল আবেদীন জুবায়ের, জিয়াউর রহমান, কামাল উদ্দিন হাবিবী, আরফাত হোসাইন, আমির হামজা, আনিসুর রহমান।নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করায় নির্বাচন পরিচালনা কমিটি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net