1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়া শেলটেকের স্টেকহোল্ডার কনসালটেশন কর্মশালা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর

চকরিয়া শেলটেকের স্টেকহোল্ডার কনসালটেশন কর্মশালা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৯১ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় সরকারি চিংড়ি এস্টেট এর মাস্টার প্ল্যান প্রস্তুতি সহায়তা প্রকল্পের অধীনে পরামর্শদাতা সংস্থা শেলটেক কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড কর্তৃক স্টেকহোল্ডার কনসালটেশন কর্মশালা গত মঙ্গলবার (২৯ অক্টোবর চকরিয়া উপজেলার মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।
উক্ত কর্মশালায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তর বাংলাদেশ’র সাবেক ডিরেক্টর জেনারেল এবং (এসসিএমএফপি) এর সাবেক প্রকল্প পরিচালক সিনিয়র এডভাইজার ও একুয়াকালচার বিশেষজ্ঞ হাসান আহমেদ চৌধুরী।
মহাপরিকল্পনা উপস্থাপন করেন শেলটেক কনসালটেন্টস প্রাইভেট লিমিটেডের নগর পরিকল্পনাবিদ ইয়াসিন আহমেদ।
এসময় উপজেলা মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার জেড.এম মোছাদ্দেকুল ইসলাম, ক্ষেত্র সহকারী মো. সায়েফ উল্লাহ, আয়োজক প্রতিষ্ঠান শেলটেকের নগর পরিকল্পনাবিদ এম.এম মোস্তাকিম বিল্লাহ ও মোহাম্মদ আশিকুল ইসলাম হৃদয়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মৎস্য সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
মহাপরিকল্পনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল স্থানীয় জনগণ, উপজেলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, জনসাধারণের প্রতিনিধিগন এবং গণমাধ্যমের কর্মীরা মহাপরিকল্পনার উপর তাদের মতামত, চাহিদা, পরিকল্পনা যৌক্তিকতা ও সুপারিশ ব্যক্ত করেন।
কর্মশালায় অংশগ্রহণ করে মতবিনিময় করেন সাংবাদিক ওমর আলী, ঘের মালিক ছলিম উল্লাহ চৌধুরী, ফরিদুল আলম, মৎস্য খামারি আলী আহমদ মেম্বার, মাস্টার মুহাম্মদ মুছা, শোয়াইবুল ইসলাম, মৎস্য খামারি ছাবের আহমদ প্রমুখ।
এতে মৎস্য চাষ, প্রজনন, সংরক্ষণ ও বাজারজাতকরণসহ দুর্বৃত্তায়নের কবল থেকে মাছের ঘের রক্ষণাবেক্ষণের ওপর সমস্যা, সম্ভাবনা ও সমাধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে মতামত পেশ করেন। প্রতিটি মতামত, সুপারিশ, আপত্তি নথী আকারে রেকর্ড করা হয় এবং প্রাপ্ত আবেদন পত্র পরবর্তীতে লিপিবদ্ধ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net