ঢাকা   ০৫:১১:৫৭ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

জমিতে কাজ করে অর্থ যুগিয়ে গরীব ও অসহায় পরিবারের মধ্যে সপ্তাহব্যাপী খাবার কার্যক্রম অব্যাহত রেখেছে একদল উদ্যোমি যুবক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩৬১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ : মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দোরান নগর গ্রামের প্রায় ৫০ জন যুবক নিজেরা অন্যের জমিতে কাজ করে বৈশ্বিক করোনা পরিস্থিতিতে ঘরে থাকা পিছিয়ে পড়া এলাকার দুস্থ ও গরীব মানুষের পাশে দাঁড়ানোর কাজ অব্যাহত রেখেছে । সারাদিন কাজ করে যে অর্থ সংগ্রহ হয় সে অর্থ দিয়ে তারা অসহায় ও দুস্থ মানুষের কাছে বেলা শেষে চাল-ডাল-তেল-লবণ পৌঁছে দেয় । প্রায় এক সপ্তাহ ধরে তারা এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে । এতে তাদের এ পর্যন্ত আয় হয়েছে প্রায় লক্ষাধিক টাকা ওই গ্রামের সাবেক মেম্বার রমেশ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে এই গ্রামের যুবকরা এ মহৎ কাজটি করছেন।

এ ব্যাপারে রমেশ চন্দ্র ঘোষ জানান ,আমাদের হিন্দু অধ্যুষিত ও নদী ভাঙ্গন কবলিত এলাকা এখানে আমরা সরকারি সাহায্য-সহযোগিতা ও কম পেয়ে থাকি তাই নিজেরা নিজেদের মতো কাজ করে এই পরিস্থিতির মোকাবেলা করতে চেষ্টা করছি ।

এব্যাপারে শ্রীপুর সরকারি কলেজের প্রভাষক দীনেশচন্দ্র বিশ্বাস জানান, আমি নিজ হাতে কাজ করছি এবং এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি কিছুটা হলেও তাদের দুঃখ কষ্ট লাঘব করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি