ঢাকা   ০৪:৪৭:৪৮ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত নেতা ডা. তাহেরের মতবিনিময়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৫২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের মতবিনিময় করেছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কুমিল্লার একটি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের। এ সময় ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বিভিন্ন বিষয়ে আলোচনা পেশ করেন এবং আগামী দিনে সাংবাদিকদের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদেরকে যাতে কেউ হয়রানি করতে না পারে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাহা নিশ্চিতে সর্বোচ্চ খেয়াল রাখা হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট শাহজাহান, মহানগর জামায়াতের সেক্রেটারী মো: মাহবুবুর রহমান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারী মু. বেলাল হোসাইন এর পরিচালনায় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের আহবায়ক মো: সিরাজুল ইসলাম ফরায়েজী, সদস্য সচিব এমরান হোসেন বাপ্পি, আহবায়ক কমিটির সদস্য মো: আব্দুল মান্নান, মো: আক্তারুজ্জামান, মো: বেলাল হোসাইন, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, আনিসুর রহমান, গোলাম রসুল, ঈমাম হোসেন ভূঁইয়া শরীফ প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য মো: এমদাদ উল্যাহ, হাসান মু. জহির, আবু বকর সুজন, আবুল বাশার রানা, কামাল হোসেন নয়ন, মিজানুর রহমান মিনু, শাহিন আলম, হোসাইন মোহাম্মদ মামুন, মনির উল্লাহ ভূঁইয়া, কাজী সেলিম, আহসান উল্লাহ, সফিউল আলম, মো: ইউছুফ মজুমদার, জহিরুল ইসলাম সুমন, মো: সাইদুল হক, মো: রাকিব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জামায়াত নেতা এ.টি.এম মাছুম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি