1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ফকির আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ 

মীরসরাইয়ে ফকির আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৯৬ বার

মীরসরাইয়ে ফকির আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাই পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক ফকির আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মীরসরাই পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৬ নভেম্বর) বিকেলে মরহুমের নিজ গ্রামের নাজির পাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামশেদ আলম, নুর মোহাম্মদ, কামরুল হাসান লিটন, খায়ের উল্ল্যাহ, ইকবাল হোসেন, বিএনপি নেতা আমির হোসেন, শেখ আহমদ, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর বাদশা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক শফিউল আলম লাতু,

৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক নূর নবী ভাসানী, মীরসরাই পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক আমির হোসেন, বিএনপি নেতা সেলিম উদ্দিন, রুহুল আকতার, মাহাজারুল ইসলাম মামুন, জেবাউল হক কেরানী, এ এই এম শাহরিয়ার, যুবদল নেতা ইমরান হোসেন ইরান, তানরাজ হোসেন তপুসহ পৌরসভা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত দোয়া মাহফিলে অতিথিরা বলেন, ‘ফকির আহমেদ ছিলেন মীরসরাই পৌরসভা বিএনপির অভিভাবক। তিনি জীবনের শেষ নি:শ্বাস পর্যন্ত দলের জন্য কাজ করে গেছেন। আজ সেই মহান মানুষটির তৃতীয় মৃত্যু বার্ষিকী। আমরা ফকির আহমেদের শূন্যস্থান কখনো পুরণ করতে পারবনা। বরং ওনার দেখানো পথেই চলতে পারবো। মহান আল্লাহ উনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে মীরসরাই পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক ফকির আহমেদ, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু তাহের মিয়ার কবর জিয়ারত হয়।

উল্লেখ্য যে, ২০২১ সালে মীরসরাই পৌর বিএনপির সাবেক আহবায়ক ফকির আহমেদকে হাটহাজারী থানার মন্দির ভাংচুরের মামলায় আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়। আটকে ২৬ দিন পর জেল হাজতে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net