1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে যুবলীগ নেতা শিপনের নেতৃত্বে মুসল্লীদের উপর হামলা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

চৌদ্দগ্রামে যুবলীগ নেতা শিপনের নেতৃত্বে মুসল্লীদের উপর হামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২০১ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: জিয়াউর রহমান শিপনের নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

গত শুক্রবার বা’দ জুমআ উপজেলার চিওড়া ইউনিয়নের নেতড়া জামে মসজিদ প্রাঙ্গণে ন্যাক্কাজনক হামলার এ ঘটনা ঘটে। এতে স্থানীয় মুসল্লী মাস্টার সারোয়ার ভূঁইয়া, মাওলানা বদিউল আলম, হেলাল ভূঁইয়া, কালাম ভূঁইয়া, প্রবাসী আরিফ সহ প্রায় ১০ জন মুসল্লী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এ ঘটনা জানাজানি হওয়ায় ধর্মপ্রাণ মুসল্লী সহ এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। প্রধান হামলাকারী যুবলীগ নেতা জিয়াউর রহমান শিপন সহ ন্যাক্কারজনক এ হামলার সাথে জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে আরো জানা গেছে, নেতড়া জামে মসজিদটি দীর্ঘদিন যাবৎ মসজিদ মোতোয়াল্লী সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় পরিচালিত হয়ে আসছিলো। ২০১৮ সাল থেকে নেতড়া গ্রামের মাস্টার সৈয়দ আহম্মেদের ছেলে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান শিপন তার কতিপয় অনুসারীকে নিয়ে স্থানীয়দের কথা অমান্য করে জোরপূর্বক মসজিদ পরিচালনা করে আসছে। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে স্থানীয় মুসল্লীদের ঝামেলা বাঁধে। বিষয়গুলো নিয়ে একাধিকবার শিপনের সাথে মুসল্লীদের বাকবিতন্ডা হয়। সর্বশেষ গত ৫ আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর যুবলীগ নেতা শিপন এলাকা থেকে পালিয়ে গিয়ে কিছুদিন ঘা ঢাকা দেয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সে আবার এলাকায় আসে। গত শুক্রবার (১৫ নভেম্বর) যুবলীগ নেতা শিপন জুমআর নামায পড়তে মসজিদে আসেন। নামাযের পর স্থানীয় বয়োজৈষ্ঠ্য মুসল্লী মেজবাহ উদ্দীন নয়ন, খোরশেদ আলম ভূঁইয়া, মাস্টার সারোয়ার ভূঁইয়া সহ যুবসমাজের লোকজন যুবলীগ নেতা শিপনের কাছে মসজিদের যাবতীয় আয়-ব্যায়ের হিসাব চায়। এতে শিপন ক্ষিপ্ত হয়ে তার সহযোগী নান্টু (৩৫) প্রকাশ টাক্কা নান্টু, সোহাগ (৩৭) প্রকাশ মেডাই সোহাগ, মাহফুজ (৩০), ভুট্টু (৩০), সুমন (৩৫), রাব্বি (৩৭), কবির প্রকাশ বিকাশ কবির (৩৫), শাকিল (২৫), নিহাল (৩০) সহ কতিপয় অনুসারীকে নিয়ে মুসল্লীদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় কয়েকজন মুসল্লী আহত হয়। পরে স্থানীয়দের তোপের মুখে পড়ে যুবলীগ নেতা শিপন ও তার অনুসারীরা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লীদের উপর হামলাকারী শিপন সহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

এ বিষয়ে জানতে অভিযুক্ত যুবলীগ নেতা জিয়াউর রহমান শিপন এর ব্যক্তিগত মোবাইল নম্বর (০১৮১৭-৫২৭১৮৩) এ একাধিকবার কল দিলে তিনি ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net