1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ক্লিন-আপ সোনারগাঁ গড়ার শপথ নিলেন তরুণ স্বেচ্ছাসেবীরা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ক্লিন-আপ সোনারগাঁ গড়ার শপথ নিলেন তরুণ স্বেচ্ছাসেবীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৮১ বার

মো. শাহাজালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নরওয়ে সরকারের অর্থায়নে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে বিদ্যমান সরকারের নিষেধাজ্ঞা কঠোর ভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে পরিছন্নতা কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সোনারগাঁয়ের এক ঝাক তরুণ স্বেচ্ছাসেবী ক্লিন-আপ সোনারগাঁ গড়ার শপথ নেন।

বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘর মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ইউনাইটেড নেশনস্ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইউনিডো)-এর কারিগরী সহায়তায়, পরিবেশ অধিদপ্তরের ক্লিন-আপ প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, ”আজকের এই কর্মসূচীর মূল লক্ষ্য হল স্থানীয় জনসাধারণকে, বিশেষ করে পর্যটকদেরকে পরিবেশ সচেতন করে তোলা এবং অপচনশীল বর্জ্য সৃষ্টির অভ্যাসকে নিরুতসাহিত করা । কারন প্লাস্টিক বর্জ্য প্রাণ, মাটি, বাতাস এবং পরিবেশ সকলের জন্যই আপদ সরূপ। আমাদেরকে নিজে থেকে এবং নিজের ঘর থেকে বর্জ্য ব্যবস্থাপনায় সজাগ হতে হবে। সমাজে সবারই ভূমিকা আছে। তাই সবার আগে নিজেকে প্রশ্ন করতে হবে আমি আমার উপর ন্যস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করছি কিনা। তিনি এধরণের পরিবেশ সাশ্রয়ী উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে ইউনিডো ও বিডি ক্লিনকে বিশেষভাবে ধন্যবাদ জানান”।

পরিচ্ছন্ন ও সচেতনতা মূলক কার্যক্রমে বিডি ক্লিন, এইড ফর ম্যান, করোনা যোদ্ধা, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি, তারুণ্যের সোনারগাঁ, স্কাউট, শায়েখ আবু তাওয়ামা সংসদ, আলোর দিশারী, বিজয় ধ্বনিসহ সোনারগাঁওয়ের ১৪টি সংগঠনের ৩ শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণে নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলার অভ্যাস গড়ে তুলতে ডাস্টবিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিডো’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জাকি উজ জামান পিএইচডি, নারায়ণগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এ এইচ এম রাশেদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী কর্মকর্তা শেখ মুজাহিদ, ইউনিডো-এর ন্যাশনাল এক্সপার্ট এস এস আরাফাত, স্থানীয় সাংবাদিক এবং বিডি ক্লিন-এর সভাপতি কামরুজ্জামান রানা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net