1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৩৫ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের অপসারণ না করার দাবিতে ও পুর্ণ মেয়াদকাল পর্যন্ত রাখতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইউপি সদস্যরা। ১৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় পৌর শহরের বিক্ষোভ মিছিল শেষে রানীশংকৈল উপজেলা পরিষদের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে রানীশংকৈল উপজেলার ৮টি ইউনিয়নের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের ব্যানারে মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের মেয়াদ ৫ বছর আর এই ৫ বছরের আগে যেন আমাদের অপসারণ না করা হয় । সেই দাবি আদায়ের জন্য আমরা মানববন্ধন করছি। নাগরিক সেবা ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদেরকে অপসারণ না করার দাবি জানান বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য আলন বালা, আনারুল ইসলাম, ফয়জুল হক, তফিজুল ইসলাম, পেয়ারা খাতুন, আনসারা বেগম, ওমের আলী, আবু সালে, বাবলু ,রফিকুল, ইসলাম প্রমুখ।
মানববন্ধন শেষে ইউপি সদস্যরা রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net