ঢাকা   ০২:৪৩:৩৯ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

ঢাকা জেলার উপজেলা ও থানা আমীরগণের শপথ অনুষ্ঠান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৪৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাভার (ঢাকা) প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার ২০২৫-২০২৬ কার্যকালের জন্য রুকনদের প্রত্যক্ষ ভোটে জেলার ১৫টি সাংগাঠনিক উপজেলা ও থানার আমীর ও মজলিসে শূরার নির্বাচন এবং উপজেলা ও থানা আমীরগণের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ (৩০ নভেম্বর) রোজ শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা জেলার আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন এর সঞ্চালনায় কলেজ অডিটোরিয়ামে শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ অনুষ্ঠানের শুরুতে ১৫টি উপজেলা ও থানার নবনির্বাচিত আমীরগণ শপথ গ্রহণ করেন। শপথ পড়ান জেলা আমীর।
জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, জেলার মূল দায়িত্ব আপনাদের উপর। আমানতদারীতার সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। দায়িত্বপ্রাপ্ত এলাকার সকল জনগণের নিকট আল্লাহর দাসত্ব ও রাসূলের আনুগত্যের দিকে আহবান জানানো, সংগঠনের আমানতসমূহ সংরক্ষণ করা, জনগণের সেবা করা এবং নিজেকে আখেরাতের জন্য প্রস্তুত করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি