ঢাকা   ০২:৫৭:২০ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

শিক্ষাপ্রতিষ্ঠানে অবিলম্বে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শুরু করার জন্য — অধ্যাপক এমএ বার্ণিকের আহ্বান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৯২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

“সংবাদ বিজ্ঞপ্তি”

শিক্ষাপ্রতিষ্ঠানে অবিলম্বে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শুরু করার জন্য অধ্যাপক এমএ বার্ণিকের আহ্বান

ঢাকা, ১ নভেম্বর ২০২৪ ইং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শুরু করার জন্য আহ্বান জানিয়েছেন, জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক এম এ বার্ণিক। আজ ফেসবুকে ও ইউটিউবে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক বার্ণিক বলেন, শেখ হাসিনাকে নিয়ে ভারতের আস্ফালন দেখে ধারণা করা যায় যে, ভারত যে-কোনো সময় বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানতে পারে।সম্ভাব্য যে-কোনো আঘাত মোকাবেলায় করার জন্য বাংলাদেশকে সদাপ্রস্তুত থাকা চাই।
বিশেষভাবে ছাত্রদের সামরিক প্রশিক্ষণ শুরু করতে হবে। এপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী আন্দোলনে, জাতীয় নাগরিক কমিটি সহ সকল ছাত্রসংগঠন শিক্ষা প্রতিষ্ঠানের শতকরা একশত ভাগ ছাত্র-ছাত্রীদের সামরিক প্রশিক্ষণ দেয়ার জন্যে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।
জনাব বার্ণিক আরো বলেন, শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণের একটি কোর্স নির্ধারণ করে শিক্ষামন্ত্রণালয় কর্তৃক অতিসত্বর গাইডলাইন ঘোষণা করা আবশ্যক। বাংলাদেশের বিরুদ্ধে যে-কোনো রাষ্ট্রীয় থ্রেট মোকাবিলায় সশস্ত্রবাহিনীর সাথে প্রশিক্ষিত ছাত্র-ছাত্রীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য সদা প্রস্তুত থাকতে হবে।
মনে রাখতে হবে যে, এদেশের ভারতীয় এজেন্টেরা যাতে যে-সময় যে-কোনো ছুতায় আঘাত হানার জন্য উদ্যোত হলে, আমরা যেনো সম্মিলিতভাবে প্রতিহত করতে পারি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি