1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরের নকলায় ২১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম ঈদগাঁওয়ে র‌্যাবের অভিযান,অস্ত্রসহ ২ জন গ্রেফতার ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা ঈদগাঁওয়ে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় স্থানীয় নির্বাচন নিয়ে যে তথ্য জানালেন ইসি শত বছরের নবীনগরের আলীয়াবাদ খাল এখন মাত্র তিন ফুটের ড্রেন সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও আরেকজনকে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৪ ফয়সাল হত্যা মামলার আসামি জুয়েল কারাগারে

শেরপুরের নকলায় ২১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ৮ ডিসেম্বর রবিবার ভোররাতে উপজেলা শহরের হলপট্টি মোড়ে অভিযান চালিয়ে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হচ্ছে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তেতুলিয়া রামপুর বাজার গ্রামের মো. নওশেদের ছেলে মো. নয়ন (২২), তারাকান্দি গ্রামের মো. পিয়ার আলীর ছেলে মো. রাছেল (২৪) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. আল আমিন (২৮)। দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের নকলা থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ জানান, মাদক নিয়ন্ত্রণে মাদকদ্রব্যের মূল গডফাদারসহ স্থানীয় পর্যায়ের সকল মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নকলা পৌর শহরের হলপট্টি মোড়ে অবস্থান নিয়ে রাত তিনটার দিকে নেত্রকোনা থেকে শেরপুরের উদ্দেশ্যে আসা একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালাই। এসময় সিএনজি থেকে ২১ কেজি ওজনের গাঁজার ১০টি প্যাকেট উদ্ধার করা হয়। সেইসাথে গাঁজা পরিবহন ও বিক্রির সাথে জড়িত ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় সোয়া ৫ লাখ টাকা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেত্রকোনা জেলার সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার করে এই গাঁজা শেরপুরে বিক্রি করার উদ্দেশ্যে আনা হচ্ছিল। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net