1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুর থেকে সার পাচারকালে ৪০ বস্তা সার আটক,ভ্রাম্যমান আদালতে জরিমানা! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত

মাগুরার শ্রীপুর থেকে সার পাচারকালে ৪০ বস্তা সার আটক,ভ্রাম্যমান আদালতে জরিমানা!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৬ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুর উপজেলার সরইনগর গ্রাম থেকে রোববার দুপরে পাচারকৃত ৪০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। শ্রীপুর উপজেলার কৃষকদের জন্য বরাদ্ধকৃত সার অবৈধভাবে পার্শ্ববর্তী শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে পাচার করার দায়ে ভ্রাম্যমান আদালতে বাবু (৪৫) ও বাচ্ছু মিয়া (৪৮) নামে দুইজন পাচারকারীকে ১৫’হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া বাজারের খুচরা সার ব্যবসায়ী বাবুসহ বিভিন্ন অসাধু সার ব্যবসায়ীগণ সরকার অনুমোদিত বিসিআইসি সার পরিবেশকদের কব্জায় নিয়ে তাদের নিকট থেকে ন্যায্যমূল্যে সার কিনে অধিক লাভের আশায় এই এলাকার সার পার্শ্ববর্তী শৈলকুপা উপজেলার বিভিন্ন বাজারের অসাধু ব্যবসায়ীদের নিকট দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল। তারই ধারাবাহিকতায় রবিবার দুপরে শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারের সার ব্যবসায়ী বাচ্ছু মিয়া শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারের সার ব্যবসায়ী বাবু মোল্লার দোকান থেকে ৪০ বস্তা ডিএপি সার কিনে ইঞ্জিনচালিত নসিমন বোঝায় করে পার্শ্ববর্তী শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ।

পথিমধ্যে শ্রীকোল বাজারে পার্শ্ববর্তী সরইনগর গ্রামের মাঝামাঝি পৌঁছালে সাংবাদিকদের সহযোগিতায় স্থানীয় লোকজন সার বোঝায় নসিমন গাড়ীটি আটকে দেয়। সংবাদ পেয়ে শ্রীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা সঙ্গীয় উপ-সহকারি কৃষি কর্মকর্তা রুহুল আমিন, মনোজ কুমার ও বোরহান উদ্দিনকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সারসহ গাড়িটি জব্দ করেন। পরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর নির্দেশে সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে সার পাচারের অভিযোগে সার বিক্রেতা বাবুকে ৫ হাজার টাকা ও সার ক্রেতা বাচ্ছুকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত সার সরকার অনুমোদিত বিসিআইসি সার পরিবেশকদের মাধ্যমে ন্যায্যমূল্যে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন।
এবিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা
কৃষিবিদ সালমা জাহান নিপা বলেন, উপজেলার বিসিআইসি সার ডিলারদের সাথে বৈঠক করে তাদেরকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে করে
কোন প্রকার সার পাচার না হয়। আর কৃষকদের চাহিদাপূরণ এবং সার পাচাররোধে উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষনিক মাঠে থেকে কাজ করবে। সার নিয়ে কোন প্রকার অসদুপায় অবলম্বন করলে কোন পরিবেশককেই আর ছাড় দেওয়া হবে না, তাদেরকে কঠিন হস্তে দমন করা হবে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৮/১২/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net