1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় আহত ৬    - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় আহত ৬   

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২০৩ বার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের  পৃথক পৃথকভাবে দুর্ঘটনায় অন্তত ৬ আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে শ্রীনগর পুরাতন ফেরীঘাট এলাকায় ঢাকামুখী দুই বাসের সংঘর্ষে উভয় বাসের ৫ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে মো. সিয়াম (১৯) গুরুতর হয়। সে জেলার বালীগাঁও এলাকার মো. আজগর আলীর পুত্র।

অপরদিকে এদিন দুপুর দেড়টার দিকে উপজেলার পাটাভোগের কামারখোলা এলাকায় উপজেলার কামারখোলা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে একটি মালবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের সাথে ধাক্কা লেগে পিকআপটি (ঢাকা মেট্রো ন-১৭ ৩৯৬১) উল্টে যায়। এ সময় চালক গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে আহত চালকের পরিচয় জানা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, শ্রীনগর পুরাতন ফেরীঘাটে গাংচিল পরিবহণের একটি যাত্রীবাহী বাসকে (ঢাকা মেট্রো জ-১১০৮১১) পিছন থেকে মধুমতি ট্রান্সপোর্ট লিমিটেডের যাত্রীবাহী বাস ধাক্কা দিলে উভয় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। কামারখোলায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে চালক ভিতরে আটকা পরলে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা জানান, এক্সপ্রেসওয়েতে প্রায় সময়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে। অসাবধানতা ও অতিগতি ও ওভারট্রেকিংয়ের ফলে সংঘর্ষ বাঁধছে। এছাড়া এই রুটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রায় সময়ই প্রাণহানির ঘটনা শোনা যাচ্ছে।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুর কাদির জিলানী জানান, আহত বাস যাত্রীদের মধ্যে একজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে পিকআপ দুর্ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। #

মোঃ হামিদুল ইসলাম লিংকন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net