1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে গুম ও বিচারবহির্ভূত হত্যার বিচারের দাবীতে রাঙ্গাবালী ছাত্রদলের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫ চকরিয়ায় বিসিসিপি’র জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা-২০২৬ অনুষ্ঠিত নবীগঞ্জ দৌলতপুরের ভাঙ্গা সরু ব্রীজটি যেন মরন ফাঁদে পরিণত ! নতুন ব্রীজ নির্মাণের দাবী  হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে চিটাগাং কিংস ইসলামপুর নাপিতখালী ট্রান্সপোর্ট ড্রাইভার কল্যাণ সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষনা উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

রাঙ্গাবালীতে গুম ও বিচারবহির্ভূত হত্যার বিচারের দাবীতে রাঙ্গাবালী ছাত্রদলের মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৩২০ বার

রাঙ্গাবালীতে গুম ও বিচারবহির্ভূত হত্যার বিচারের দাবীতে রাঙ্গাবালী ছাত্রদলের মানববন্ধন।
মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও নাগরিকের মুক্তি এবং আ’লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের সকল ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাঙ্গাবালী উপজেলা ছাত্রদল। আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় রাঙ্গাবালী সরকারি কলেজ চত্বরে ছাত্রদলের অন্তত পাচ শতাধিক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশ নিয়ে রাঙ্গাবালী উপজেলা ছাত্রদল সভাপতি সোহান মাহামুদ সোহাগ বলেন, আগামীর বাংলাদেশ হবে স্বৈরাচার মুক্ত গনতান্ত্রিক বাংলাদেশ। পতিত আওয়ামী সরকারের ১৬ বছরের দুঃশাসনের আমলে ছাত্রদলের কয়েক হাজার নেতা কর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। রাজনৈতিক ব্যাক্তি সহ সারাদেশে যারা গুম ও খুনের শিকার হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, সঠিক তদন্তের মাধ্যমে তাদের প্রত্যেকটি ঘটনার উপযুক্ত বিচার করতে হবে। গায়েবী ও মিথ্যা মামলায় যারা এখনো জেলে বন্দী জীবনযাপন করছেন তাদের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি।
এসময় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাহাত বয়াতি, আব্দুর নূর তুষার, সজীব ইসলাম সৈকত, সজীব হোসেন, আবুবকর বাইজিদ প্রমুখ।

মাহমুদুল হাসান
রাঙ্গাবালী পটুয়াখালী

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net