ঢাকা   ০২:৩৯:৪৮ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মুসলিমপাড়া মারকাজুল হুদা মাদরাসা ও নূরানী কিন্ডার গার্টেন’র অভিভাবক সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

৫৭জন সেনা কর্মকর্তা হত্যার দ্বায়ে ফ্যাসিস্ট হাসিনার ৫৭ বার ফাঁসি হবে- মাগুরার মতবিনিময় সভায় আমানুল্লাহ আমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ ;

বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তার হত্যার দ্বায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র চেয়ারপার্সোনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।

মঙ্গলবার বিকেলে মাগুরা শহরের ফাতেমা কমিউনিটি সেন্টারে মাগুরা জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় নেতাকর্মীদের আগামী নির্বাচন পর্যন্ত ইস্পাত কঠিন ঐক্য ধরে রেখে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর সঞ্চলনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান শিমুলসহ অন্যরা।

মতবিনিময় সভায় জেলা বি এন পি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ১০/১২/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি