ঢাকা   ০২:১৮:৫০ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মাগুরায় মুক্তাদির রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরা শ্রীপুরের টিকাকাবিলা স্কুল মাঠে বুধবার বিকেলে মুক্তাদির রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মুক্তাদির রহমান স্মৃতি সংসদের আয়োজনে খেলায় শ্রীপুর উপজেলার মোট ৮টি দল অংশ গ্রহন করে। ফাইনাল খেলায় তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতি ক্রিকেট একাদশ টিকারবিলা এলিট ক্লাব একাদশকে ৩৫ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতি ক্রিকেট একাদশের খেলোয়াড় এনামুল হোসেন।

বিজিবি সৈনিক মোঃ সাবু হোসেনের উদ্যোগে ও আমলসার ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তাূদির রহমানের সহধর্মিণী সামসুন্নাহার রুবি, শ্রীপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মোঃ আফজাল মণ্ডল, বি এন পি নেতা শরিফুল ইসলাম সাচ্চু ও মুক্তাসহ আরো অনেকে।
উক্ত ফাইনাল খেলা দেখতে মাগুরা, ঝিনেদা,
রাজবাড়ী ও ফরিদপুর জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নানা বয়সী ক্রিকেট প্রেমিরা ভীড় জমায়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং১১/১২/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি