ঢাকা   ০১:৩৩:০৭ এএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২২৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের ‘মুন্সীরহাট ছাত্র সংগঠন’ এর সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে এসএসসি-২০২৪ ব্যাচ ও এইচএসসি-২০২৩ এবং ২০২৪ ব্যাচ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় সংগঠনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সদন বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মুন্সীরহাট বাজারস্থ একটি হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি মো: সাহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, মুন্সীরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরিফুল ইসলাম লতিফী, মুন্সীরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন মিয়াজী, মুন্সীরহাট ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান মো: আলমগীর হোসেন, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি’র আহবায়ক জালাল উদ্দিন আহমেদ মোল্লা।

মুন্সীরহাট ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা মো: ফয়সাল আহমেদ মোল্লা এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীরহাট ছাত্র সংগঠন এর প্রতিষ্ঠাতা মো: জাহিদ হাসান মোল্লা, নব নির্বাচিত সভাপতি মো: আনাছ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাদিম, সিনিয়র উপদেষ্টা মো: বাহাদুর হোসাইন, উপদেষ্টা মো: রায়হান মজুমদার, নুরুল হক মোল্লা সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি